খুলনা | শুক্রবার | ২৮ অগাস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

খবর প্রতিবেদন |
০২:২৯ এ.এম | ২৮ অগাস্ট ২০২৬


নেত্রকোণার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবুল ও হেলিমের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে রফিকুল ইসলাম মাটিতে পড়ে জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ