খুলনা | শুক্রবার | ২৮ অগাস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধ ও রোগীদের সহায়তায় মহানগর ছাত্রদলের জরুরি সভা

খরর বিজ্ঞপ্তি |
০২:৫৩ এ.এম | ২৮ অগাস্ট ২০২৬


ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 
মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব সঞ্চালনায় সভায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এবং জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
সভায় নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে এবং আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
কর্মপরিকল্পনার মূল কার্যক্রমসমূহ: শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ট স্থাপন ও শিক্ষার্থীদের রক্ত প্রদানে উদ্বুদ্ধকরণ এবং টিম গঠন: শিক্ষাপ্রতিষ্ঠানে টেন্ট স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্লাড পরীক্ষা এবং ক্লাসে ক্লাসে নির্দিষ্ট ছাত্রদলের গঠিত টিমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে করণীয় কাজ তুলে ধরা।
রক্তদান ও জরুরি প্লাটিলেট ব্যাংক: ডেঙ্গু রোগীদের তাৎক্ষণিক রক্তের প্লাটিলেট ও রক্তের প্রয়োজন মেটাতে একটি ডেডিকেটেড ‘ব্লাড ডোনার ব্যাংক’ তৈরি এবং জরুরি রক্তদান কর্মসূচি পরিচালনা।
সচেতনতামূলক প্রচারণা: নগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরা।
সভায় আরো উপস্থিত ছিলেন আরিফুর রহমান আরিফ,সাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, আঃ আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, নাসিম রহমান নাহিদ, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, পারভেজ হোসেন মিজান, তরিকুল ইসলাম নকিব, আশুরা আক্তার পপি, ফয়সাল বাপ্পি, মহিউদ্দিন তালিম, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, মনিরুজ্জামান আবিদ, ফারহান জামান, নাঈম মীর, ইনক আহমেদ, তরিকুল ইসলাম নাহিদ, রুম্মান, সোয়েব শেখ, সৌরভ, ইমতিয়াজ সেজান, নাজমুস সাকিব, নূরনবী, মুঈনুল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ