খুলনা | শুক্রবার | ২৮ অগাস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩

নগরীর ১৮নং ওয়ার্ডের গোবরচাকা ও নবীনগর এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:৫৬ এ.এম | ২৮ অগাস্ট ২০২৬


ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মহানগরীর মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার সকালে কেসিসি’র কর্মকর্তঅ ও বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর ১৮নং ওয়ার্ডের গোবরচাকা ও নবীনগর এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে তিনি নিজ পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে কেসিসি পরিচালিত কর্মসূচির পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজনন স্থান, অর্থাৎ পানি জমে থাকে এমন স্থানগুলি নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখার আহবান জানান। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, সাবেক কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামাল উদ্দিন, মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ