খুলনা | শুক্রবার | ২৮ অগাস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে নগর যুবদলের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি অব্যাহত

খরর বিজ্ঞপ্তি |
০৩:০০ এ.এম | ২৮ অগাস্ট ২০২৬


ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর থানা যুবদলের অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। প্রধান উদ্বোধক ছিলেন মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে এড. শফিকুল আলম মনা বলেন, “নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন,আমিন আহমেদ মিঠু ও হাবিবুর রহমান কাজল। কর্মসূচিতে নেতৃত্ব দেন ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ জহির উদ্দিন লিটন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ