খুলনা | শুক্রবার | ২৮ অগাস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগ চুক্তি খ

বর বিজ্ঞপ্তি |
০৩:০১ এ.এম | ২৮ অগাস্ট ২০২৬


খুলনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কেসিসির স্থপতি রেজবিনা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে কেসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এ্যান্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)-এর পরিচালক অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের অধ্যাপক ড. কে এইচ মাহফুজ-উদ-দারাইন, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক ও স্থপতি মোঃ এস এম নাজিমউদ্দিন পায়েল, খুলনা প্রেসক্লাব সদস্য মোঃ রাজু আহম্মেদ, মোঃ রাজু হাওলাদার, মোঃ নুরুল আমিন নুর ও রামিম চৌধুরী।
চুক্তির মাধ্যমে খুলনা প্রেসক্লাবের নতুন ভবনের স্থাপত্য পরিকল্পনা ও সংশ্লিষ্ট কারিগরি কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন যুক্ত হলো।

প্রিন্ট

আরও সংবাদ