খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৫নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র নির্দেশনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে ১৫নং ওয়ার্ডে ফগার ও লার্ভিসাইড ¯েপ্রর মাধ্যমে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর কদমতলা মোড় সংলগ্ন রেললাইন বস্তিতে কর্মসূচির উদ্বোধন করা হয়। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক বেল্লাল হোসেন সুমনের সভাপতিত্বে সদস্য সচিব আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মিরাজুর রহমান মিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক আহমেদ সিরাজী রুবেল, মোঃ শেখ মিরাজ, আতিকুর রহমান বিশ্বাস রুবেল, নাঈম হাসান হাসিব, শহিদুল ইসলাম শহিদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক গোলাম কিবরিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর মনিরুজ্জামান মনি, সদস্য রেজাউল করিম বাপ্পি, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সোহেল মিয়া ও সদস্য সচিব আল মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

প্রিন্ট

আরও সংবাদ