খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নগর যুবদলের উদ্যোগে ১০নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুরে ১০নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় খালিশপুর নয়াবাটি মোড় থেকে ফগার মেশিন ও লার্ভিসাইড ¯েপ্রর মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহŸায়ক কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু, নাসিম আহমেদ ইমন, এড. বজলুর রহমান রাজা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ১০ নম্বর ওয়ার্ড যুবদলের আহŸায়ক আসাদুজ্জামান সাগর  ও সদস্য সচিব ইউনুস শিকদার।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও সংবাদ