খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

খুবির অ্যালামনাই এ্যাসোসিয়েশনের বৃত্তি পেলেন ৫ শিক্ষার্থী

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ‘সাকু ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই এ্যাসোসিয়েশন, খুলনা বিশ্ববিদ্যালয় (সাকু) আয়োজিত অনুষ্ঠানে ডিসিপ্লিনের পাঁচ ব্যাচের পাঁচ শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জাবের হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাফায়েত হোসেন ইমন। এছাড়াও বক্তৃতা করেন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তাকদিউর রহমান মুকুট।

প্রিন্ট

আরও সংবাদ