খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

জিয়া মঞ্চ খুলনা বিভাগীয় সম্মেলন আজ : সকল প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |
০২:১৮ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


জিয়া মঞ্চ, খুলনা বিভাগীয় সম্মেলন সফলের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আজ বেলা আড়াইটায় বিভাগীয় কমিশনার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  
দলীয় সূত্রে জানা গেছে, জিয়া মঞ্চ খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা থাকবেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। উদ্বোধনী বক্তৃতা করবেন জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্যাহ ইকবাল। সম্মেলনে সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (টিম প্রধান খুলনা বিভাগ) সালেহ আহমেদ কাঞ্চন। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, বন ও পরিবেশ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, বিসিবি’র সাবেক সভাপতি খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি, খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক ও খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খাঁন, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেসিসি প্রশাসক নজরুল ইসলম মঞ্জু, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেসিসি’র সাবেক মেয়র ও খুলনা ওয়াসা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, ঝিানাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক এড. এম এ মজিদ, যশোর জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, বাগেরহাট জেলা বিএনপি’র আহŸায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, মাগুরা জেলা বিএনপি’র আহŸায়ক আলী আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাতক্ষীরা জেলা বিএনপি’র আহŸায়ক রহমত উল্লাহ পলাশ, মেহেরপুর জেলা বিএনপি’র আহŸায়ক ও মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহŸায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ. বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক শরিফুজ্জামান শরিফ। সাংগঠনিক বক্তৃতা করবেন জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করবেন খুলনা বিভাগীয় টিম সদস্য ফাহিম আহমেদ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জোৎনা খাতুন জ্যোতি, জিয়া মঞ্চ খুলনা মহানগর আহŸায়ক মোঃ আলী এহসান, জিয়া মঞ্চ খুলনা জেলা আহŸায়ক মোঃ শরিফুল ইসলাম। সংগঠনের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল্লাহ (শফিক) ও সংগঠনের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হাওলাদার স্বাক্ষরিত এক দাওয়াতপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ