খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

খুলনায় জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সমাবেশ

জনগণকে সচেতন করতে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাহফুজ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ৬ মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে চরম নৈরাজ্য চলছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করে দিযেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতকে বিপুল ভোট দিয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখার আহবান জানান। 
শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরসহ সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মহানগর জামায়াতের সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শাহ আলম পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি  মীম মিরাজ হোসাইন, দাওয়া সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, সমাজ কল্যাণ সেক্রেটারি ইকবাল হোসেন, প্রচার ও মিডিয়া  সেক্রেটারি  মুহাম্মদ আব্দুল গফুর, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহাঃ আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর মুহাঃ সেলিম বাহার, লবণচরা থানা আমীর মুহাঃ মোজাফফর হোসেন, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মুহাঃ জাহিদুর রহমান নাইম, খালিশপুর থানা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ