খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিন উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
০২:৪০ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিন উপলক্ষে নগরীর ফরাজীপাড়াস্থ বাসভবনে বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোকিত অতিথি বেগম মাজেদা আলীকে উত্তরীয় পরিয়ে দেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। ক্রেস্ট তুলে দেন কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং ফুলেল শুভেচ্ছা জানান খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদের সভাপতি এতেশামুল হক শাওন। সংগঠনের সাধারণ সম্পাদক আজাদুল হক আজাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সাহিত্য পরিষদের সভাপতি এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যাপক আনোয়ারুল কাদির, সাহিত্যিক অধ্যাপক সেলিনা বুলবুল, নারী নেত্রী সৈয়দা রেহানা ঈসা, মোল্লা মারুফ রশিদ, সরদার আবু তাহের, কাজল ইসলাম, শেখ হেমায়েতুল ইসলাম, হারুন অর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সাইফুল ইসলাম মল্লিক, মনিরুজ্জামান মোড়ল, নাসিমা সুলতানা, আলমাস আরা, শামীমা সুলতানা শীলু ও বদীউল আলম চৌধুরী প্রমুখ। এ সময় মাজেদা আলীকে উৎসর্গ করে মানপত্র ও কবিতা পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খুলনা প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবিব।
 

প্রিন্ট

আরও সংবাদ