খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

বিএনপি গণমানুষের দল, জনগণের অধিকার আদায়ে সব সময় লড়াই-সংগ্রাম করেছে

রূপসা প্রতিনিধি |
০২:৪১ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিগত দিনে বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছে। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, বাকস্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে থেকেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি’র অসংখ্য নেতাকর্মী নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, তবুও তারা রাজপথ থেকে সরে যাননি। 
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে রূপসা সরকারি কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণই বিএনপি’র সবচেয়ে বড় শক্তি। তাই জনগণকে বাদ দিয়ে বিএনপি’র রাজনীতি হতে পারে না। আমাদের নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। মানুষের সুখের সময়ে যেমন পাশে থাকতে হবে, তেমনি বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা শুনতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে এবং সাধ্য অনুযায়ী সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “তৃণমূল হচ্ছে বিএনপি’র প্রাণ। ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতাকর্মীরাই দলের সবচেয়ে বড় শক্তি। তাই তৃণমূলের নেতাকর্মীদের আরও সুসংগঠিত করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো বিভেদ বা ব্যক্তিগত স্বার্থ যেন দলের বৃহত্তর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও সম্ভাবনার মধ্যে বসবাস করছে। এই এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়ন আমাদের অন্যতম অগ্রাধিকার। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, কর্মসংস্থানসহ প্রতিটি ক্ষেত্রে মানুষের প্রয়োজন ও দাবিকে গুরুত্ব দিতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকভাবে পালন করলেই হবে না; বিএনপি’র প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দলের নেতাকর্মীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মতো সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। তাই রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও বিএনপি’র নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। 
সভায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা আয়োজন, বর্ধিত সভা, এলাকার উন্নয়ন এবং বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রূপসা উপজেলা বিএনপির আহŸায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা চৌধুরী কাওসার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, জি এম দাও  কামরুজ্জামান টুকু,  অধ্যাপক বাবুল হোসেন, এনামুল হক সজল। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের আহŸায়ক উজ্জল সাহা, জেলা কৃষক দলের সদস্য সচিব শেখ আবু সাঈদ, জেলা বিএনপি’র সদস্য  শেখ আব্দুর রশিদ, আরিফুর রহমান, আব্দুস সালাম মল্লিক, মোল্লা এনামুল কবীর, আছাফুর রহমান, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা তাঁতি দলের আহŸায়ক লিটন তালুকদার, সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক গোলাম মোস্তফা তুহিন, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব রকিব উদ্দিন মল্লিক, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, বিকাইল বিশ্বাস, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, ছাত্রনেতা তরিকুল ইসলাম রিপন , যুবদল নেতা মুন্না সরদার, জেলা মহিলা দলের নেত্রী মর্জিনা বেগম, শারমিন আক্তার আখি, কোহিনুর বেগম, ফাতেমা খাতুন, বিথী আক্তার, মিকাইল বিশ্বাস, মনিরুল গাজী , জাকারিয়া কাজী, জান্নাতুল নাঈম, আব্দুল্লাহ জমাদ্দার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ