খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার : ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান। তিনি বলেন, আজকের তরুণরাই সম্ভাবনাময় বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, মাস্টার্স শেষ করে পিএইচডিতে যাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতা এখন সারা বিশ্বজুড়ে। তাই নিজেদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বিকশিত করতে সহায়ক ভ‚মিকা রাখবে।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তৃতা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস। তিনি ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোলাবরেটিভ রিসার্চসহ গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 
দেশের গবেষণার অগ্রগতিতে তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, নিজেদের সক্ষমতার ওপর আস্থা এবং গবেষকদের মধ্যে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। নতুন নতুন আইডিয়া তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জ্ঞানকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে তা সমাজে, সমাজ থেকে শিল্পখাতে এবং শিল্পখাত থেকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে হবে। একইসঙ্গে মেধাস্বত্ব, পেটেন্ট ও উদ্ভাবনের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহŸান জানান তিনি।
সেমিনারে আরও বক্তৃতা করেন সংগঠনের ফ্যাকাল্টি এ্যাডভাইজার ও রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ খায়রুল আমিন। এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির সভাপতি মোঃ শাহরিয়ার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার মারুফ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সজিব হোসেন ও মুমতাহিনা।
অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ