খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২২ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রুপরমপুর মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় মুখোমুখি হয় কৃষ্ণনগর একাদশ ও ঘোনা রাজ একাদশ। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় ঘোনা রাজ একাদশ ১-০ গোলের ব্যবধানে কৃষ্ণনগর একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। 
এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য অনুপ কুমার মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহŸায়ক এ এম আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শামিম। আরও উপস্থিত ছিলেন অঘোর চন্দ্র মণ্ডল, তপন মণ্ডল, বিএম সাদিকুর রহমান, অতিস ঠিকাদার, প্রদীপ রায়, কমলেশ বিশ্বাস, প্রশেন মণ্ডল, শরনিন্দু বি এম রোমার, নাহিদ, মিল্টন বিশ্বাস, নাহিদ ইসলাম প্রমুখ। খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের এমন উদ্যোগে এলাকায় খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ