খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার ৬ মাসের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৪ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


সাতক্ষীরার কলারোয়ায় এক মাদক বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে গাঁজাসহ আব্দুল আলিম নামে ওই মাদক বিক্রেতাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুল আলিম কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা এলাকার জাবেদ আলী গাজীর ছেলে।
পুলিশ জানায় কলারোয়ার তুলশীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

প্রিন্ট

আরও সংবাদ