খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

ডুমুরিয়ার প্রয়াত উপজেলা চেয়ারম্যান আলী মুনসুরের একমাত্র কন্যা পারভীনের ইন্তেকাল

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


চলে গেলেন ডুমুরিয়ার প্রয়াত উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের একমাত্র কন্যা শামীমা পারভীন। গতকাল শনিবার বিকেলে জীবন যুদ্ধে হার মেনে ব্রেন স্ট্রোকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল­াহি ওয়া ইন্না লিল­াহি রাজিউন-আমরা তো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাব)। তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। মৃত্যু কালে তিনি একমাত্র ছেলে ও স্বামী রেখে গেছেন।
১৯৯৩ সালে খান আলী মুনসুরের একমাত্র আদরের দুলালী পারভীনের বিয়ে হয় সাতক্ষীরা সদরে পলাশপোল এলাকার এক সম্ভ্রান্ত পরিবার প্রয়াত চেয়ারম্যান মোজাহার আলীর ছেলে নজরুল ইসলামের সাথে। দাম্পত্য জীবনে ছেলে রাজিবুল ইসলামকে নিয়ে সুখী ছিলেন তিনি। কিন্তু বেশি দিন সুখ তার কপালে সইলো না। মাত্র ৪৫ বছর বয়সে জীবন যুদ্ধে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরই পিতৃভূমি ডুমুরিয়ার ভান্ডারপাড়াসহ বিভিন্ন এলাকার লোকজন তাকে একনজর দেখার জন্য ছুটে যান শ্বশুরালয় সাতক্ষীরায়। মরহুমার একমাত্র ভাই জিয়াউর রহমান জীবন ও মামা শেখ শাহিনুর রহমান জানান, রাত ১০টায় সাতক্ষীরায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে মরহুমার রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ