খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪০ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


যশোর কেন্দ্রীয় কারাগারে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু ওরফে বাবুল (৭০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত বাবলু ওরফে বাবুল যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত আব্দুস সালাম শেখের ছেলে। তার কয়েদি নম্বর ৯৩৬।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, যশোর কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে শনিবার (২৯ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবলু। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারারক্ষীর প্রহরায় চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান। বাবলু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। মণিরামপুর থানার একটি হত্যা মামলায়
গত ২ আগস্ট সাজাপ্রাপ্ত হয়ে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। মৃত্যুর পর তার মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ