খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

যশোরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪০ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


যশোরে অসুস্থ হয়ে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পালবাড়িমোড়ের নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আনোয়ারপুর গ্রামে। তিনি যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান, কনস্টেবল জাহাঙ্গীর আলম দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। এক পর্যায়ে শনিবার তিনি এ রোগে অসুস্থ হয়েই মৃত্যুবরণ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ