খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ; মমতার বিরুদ্ধে পুলিশের মামলা

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


কলকাতা হাইকোর্টের শর্ত লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা (এফআইআর) করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে আদালতের বেঁধে দেয়া নির্দেশনা না মানার অভিযোগে স্বপ্রণোদিত হয় এ মামলা দায়র করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও টিএমসিপির সমাবেশ আয়াজকদের বিরুদ্ধে কলকাতার হেস্টিংস থানায় মামলাটি নথিভুক্ত করা হয়ছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে এই এফআইআর দায়র করা হয়ছে। তদন্ত চলাকালে এই ঘটনার সঙ্গে জড়িত সবার ভূমিকা খতিয় দেখা হবে।’
গত শুক্রবার মধ্য কলকাতার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার জন্য হাইকোর্টের দেয়া শর্তগুলো পর্যালোচনা করার পরই পুলিশ এ পদক্ষেপ নেয়।

প্রিন্ট

আরও সংবাদ