খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

নগরীর ৭ ও ২৭নং ওয়ার্ডে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৭ ও ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম-আহŸায়ক মাহমুদ হাসান বিপ্লব,  মোঃ মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু, হাবিবুর রহমান কাজল ও তামজীদ আহমেদ মিশু। 
কর্মসূচিতে নেতৃত্ব দেন ৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহŸায়ক জাহিদুল ইসলাম রিয়াদ ও সদস্য সচিব নুর খালিদ রাসতি এবং ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহŸায়ক জিএম মনসুর ও সদস্য সচিব সাব্বির হোসেন তুষার। 
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মহানগর যুবদলের এই মশা নিধন কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ