খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

কচুয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামি নাদিমকে পিরোজপুর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:৫২ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


বাগেরহাটের কচুয়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামি নাদিম শেখ (৩২) কে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। শনিবার সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার অন্যতম সহযোগী শেখমাটিয়া এলাকার জাকারিয়া (৩০) কে-ও গ্রেফতার করে পুলিশ। 
গ্রেপ্তার নাদিম কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। চলতি বছরের ১৮ মার্চ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়েছিল গ্রেফতার নাদিম ও তার লোকজন। এছাড়া নাদিমের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখ মাটিয়া এলাকা থেকে নাদিম ও তার সহযোগী জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন বলেন, নাদিমকে নাজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ওই থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নাদিমের বিরুদ্ধে বেশকিছু মামলা ও একটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে কচুয়ায় থানায়। আর যেসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ