খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

নগর জামায়াতে তিন দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে খুলনা মহানগর জামায়াত তিনদিন ব্যাপী বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছে। মশার লার্ভা নিধন এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। শনিবার সকালে খুলনা সদর থানা জামায়াতের উদ্যোগে ২৩নং ওয়ার্ডের শান্তিধাম মোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
প্রধান অতিথি মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযানে সরাসরি নেতৃত্ব দেন এবং তিনি নিজে ঝাড়– ও কোদাল হাতে নিয়ে রাস্তার পাশের জমে থাকা পানি, বর্জ্য ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের পরিচালনায় অভিযানে উপস্থিত ছিলেন মহানগর প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, বায়তুল সম্পাদক মোয়াজ্জম হুসাইন, ৩০নং ওয়ার্ড আমীর আব্দুল ওয়াহেদ, ২১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২২নং ওয়ার্ড সভাপতি আরাফাত হোসাইন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমানাত আলী হাওলাদার, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলিমুল হক মিরাজ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির হোসেন লিটন, জামায়াত নেতা আরিফুল হক মোল্লা, ২৩নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার, ২২নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ২৭নং ওয়ার্ড সেক্রেটারি ইজাজুল ইসলাম, জামায়াত নেতা আফসার উদ্দিন রতন, দাউদ আকুঞ্জি, রাফসানজানি সোহাগ, ফারুক হোসেন ও নাসিম মোল্লা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ