খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

‎কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৯)-এর শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় খুলনার সোনাডাঙ্গাস্থ ১৯৮, এম এ বারী সড়কের সিএন্ডএফ টাওয়ারে এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।
মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন চৌধুরী জনি ও সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (এডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, বেনাপোল কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন কাস্টমস্ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষভাবে চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল ও ভোমরা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের এবং Federation of Bangladesh Customs Associations (FBCA)-এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান। 
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খুলনা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোংলা বন্দরকে ঘিরে কাস্টমস্ এজেন্টদের কার্যক্রম দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ