খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিলেন মোল্লা খায়রুল ইসলাম

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৬ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ক্রীড়া সংগঠক মোল্লা খায়রুল ইসলাম। তিনি গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানার দপ্তর হতে এ মনোনয়ন  ফরম ক্রয় করেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন সম্মানিত ভোটারদের সমর্থনে যদি তিনি ও তার প্যানেল বিজয়ী হন তাহলে খুলনা জেলা ক্রীড়া সংস্থার জৌলুশ ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে সংস্থাকে খেলোয়াড়দের আস্থা ও বিশ্বাসের জায়গায় রূপান্তরিত করবেন। খুলনা জেলা ও জাতীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাবেন। তিনি আরো বলেন খেলার অভূতপূর্ব উন্নয়ন সাধনে যত ধরনের উদ্যোগ গ্রহণ করা লাগে সেগুলো তিনি ও তার প্যানেল নিশ্চিত করবেন। সব সময় ভালো খেলোয়াড় তৈরি ও খেলার পরিবেশ বান্ধব কাজ করবেন। 
উল্লেখ্য মোল্লা খায়রুল ইসলাম খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়া তিনি দীর্ঘ বছর যাবৎ জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আসিফ  হোসেন রিংকু, মোঃ হেমায়েতুল্লাহ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ