খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

মুরগীর ডিম-মাংস-তরল দুধের পাকা মেমো প্রদর্শনের আহবান পোল্ট্রি মালিক সমিতির

খবর বিজ্ঞপ্তি |
০১:০১ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


পুষ্টিকর নিরাপদ প্রানিজ আমিষ মুরগীর ডিম, মাংস, তরল দুধের ক্রয় বিক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ ও প্রদর্শনের আহবান জানিয়েছেন বিপিআইএফ এর খুলনা বিভাগীয় কমিটি; খুলনা পোল্ট্রি ফিড শিল্প মালিক সমিতি। সংগঠনের পক্ষে মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও খুলনার মহাসচিব এস এম সোহরাব হোসেন এক বিবৃতিতে উল্লেখিত আহবান জানান।
নেতৃবৃন্দ উৎপাদক খামারী-সরবরাহকারী তথা ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে পাইকারী ও খুচরা পর্যায়ে ডিম, মাংস ক্রয়-বিক্রির পাকা ক্যাশ মেমো আদান প্রদান এবং তা সংরক্ষণ প্রদর্শনের আইনগত বিধান জারি থাকায় সকলকে তা যথাযথভাবে অনুসরণ করে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসা করার অনুরোধ জানান। নেতৃবৃন্দ আরও বলেন মুরগীর বাচ্চা, খাদ্য ঔষধের লাগামহীন মূল্য বৃদ্ধিতে ইতিপূর্বে প্রায় ৫ মাস ধরে খামারীরা তাদের মিড-মাংসের ন্যায্য মূল্য না পেয়ে রাগে-ক্ষোভে ডিম পাড়া মুরগী কেজিদরে বিক্রি করেছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় ও রাজশাহীর নামে ভারতীয় অবৈধ ডিম খুলনাসহ সারাদেশে প্রবেশ করায় অচলাবস্থার পড়েছে সম্ভাবনাময় ও বিকাশমান পোল্ট্রি শিল্প। বর্তমানে ডিম-মাংস ও দুধের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও নানান সংকটে হাবুডুবু খাচ্ছে গ্রামীন জনপদের অর্থনীতির চালিকাশক্তি ও আমিষের যোগানদাতা খামারীরা। তাদের পাশে কেউ নাই বিধায় সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভোক্তা অধিকার প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের পদক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ