খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

খেলাফত মজলিসের নেতা কাফির ইসলামী আন্দোলনে যোগদান

খবর বিজ্ঞপ্তি |
০১:০২ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম’র মহানগরের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল কাফি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। শুক্রবার রাতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন, সহ-সভাপতি মাওঃ মোজাফফর হুসাইন, শেখ মো. নাসির উদ্দীন ও সেক্রেটারী মাওঃ দীন ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। এ সময় নেতৃবৃন্দ তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্বাগত জানান এবং ইসলামের আদর্শ, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ