খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

ডুমুরিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:০৯ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


ডুমুরিয়ায় হাইওয়ে সড়কে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে নাহিদ হাসান নামে এক ওষুধ কোম্পানির রিপ্রেজেনটিভের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই করেছে। শনিবার রাত ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। 
জানা গেছে রেনেটা ওষুধ কোম্পানির প্রতিনিধি নাহিদ প্রতিদিনের ন্যায় বিভিন্ন মোকাম থেকে টাকা কালেকশন করে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন। কিন্তু পূর্বপরিকল্পিত ভাবে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা প্রায় তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে  যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
 

প্রিন্ট

আরও সংবাদ