খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

নগরীতে দু’টি বুক ডিপোতে অভিযান, নকল বই জব্দ

নিজস্ব প্রতিবেদক |
০২:০৮ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


নগরীতে দু’টি বই বিক্রেতা প্রতিষ্ঠান থেকে নকল বই জব্দ করেছে পুস্তক ব্যবসায়ী সমিতির ঢাকা ও খুলনার নেতৃবৃন্দের উপস্থিতিতে বই কোম্পানির প্রতিনিধিরা। গতকাল রোববার বিকেলে নকল বই বিক্রির অভিযোগে সোহাগ বুক ডিপো এবং কামাল বুক হাউজে এ অভিযানে পরিচালনা করা হয়। 
একাধিক সূত্রে জানা গেছে, নকল বই বিক্রির অভিযোগে ঢাকা থেকে আগত পুস্তক ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা জেলার নেতাদের সাথে নিয়ে বই কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে অভ্যন্তরীণ অভিযান চালানো হয়। এসময় কেডি ঘোষ রোডস্থ সোহাগ বুক ডিপো থেকে দুই প্যাকেট এবং কামাল বুক হাউজে এক প্যাকেট নকল বই জব্দ করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দু’টিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোহাগ বুক ডিপো তাৎক্ষণিক ভাবে জরিমানার অর্থ পরিশোধ করে কিন্তু কামাল বুক হাউজ জরিমানা দিতে অপরাগতা জানায়। এ অবস্থায় কামাল বুক হাউজের লাইন্সেস বাতিলের সুপারিশ ও পুস্তক ব্যবসায়ী সমিতির সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি টীম।
এসব বিষয়ে সোহাগ বুক ডিপোর প্রোফাইটর বোরহান উদ্দিন লাভলু বিশ্বাস বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। কিছুই জানি না।

 

প্রিন্ট

আরও সংবাদ