খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

চার ডিআইজি প্রিজন্সকে বদলি, খুলনা বিভাগে আলতাব

খবর প্রতিবেদন |
০২:১৯ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


কারা অধিদপ্তরের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন্স) বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, কারা উপ-মহাপরিদর্শক মোঃ টিপু সুলতানকে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুরে কারা উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
কারা উপ-মহাপরিদর্শক মোঃ আলতাব হোসেনকে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরে পদায়ন করা হয়েছে। তিনি এতোদিন কারা অধিদপ্তরে কারা উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্যদিকে, কারা উপ-মহাপরিদর্শক মোঃ কামাল হোসেনকে বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুরে বদলি করা হয়েছে। এর আগে তিনি বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুরে দায়িত্বে ছিলেন।
এ ছাড়া কারা উপ-মহাপরিদর্শক মনির আহমেদকে বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুরে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবমুক্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি কারা মহাপরিদর্শক, জেলা প্রশাসক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ