খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

প্রেসক্লাবের সদস্য অমিয় পালের বোনের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও  দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অমিয় কান্তি পালের চতুর্থ বোন মলিনা পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা। 
বিবৃতিদাতার হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ  সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।
অনুরূপ শোক প্রকাশ, বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।  
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা, সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এম এম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, এস এম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন।

প্রিন্ট

আরও সংবাদ