খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

জিয়া মঞ্চ, মহানগর আহবায়ক এহসান সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক |
০২:৩০ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


জিয়া মঞ্চ, খুলনা মহানগর আহবায়ক মীর মোঃ আলী এহসান (৫৩) মোটরসাইকেলযোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। নগরীর সোনাডাঙ্গা থানাধীন এম এ বারি সড়ক সংলগ্ন হোপ স্কুলের সামনে গত রোববার বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার বাম কাঁধের নীচে ভেঙে য়ায় এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তাকে দ্রুত গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। 
সূত্রে জানা গেছে, জিয়া মঞ্চ, মহানগর আহবায়ক মীর মোঃ আলী এহসান (৫৩) মোটরসাইকেলযোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। সোনাডাঙ্গা থানাধীন এম এ বারি সড়ক সংলগ্ন হোপ স্কুলের সামনে পৌঁছালে দু’পাশ থেকে ইজিবাইক এসে তাকে স্বজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি মাথায় ও বাম কাঁধে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অবস্থায় তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

প্রিন্ট

আরও সংবাদ