খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে নগরীর ৯ ও ১৭নং ওয়ার্ডে যুবদলের মশক নিধন কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গ প্রতিরোধে মশক নিধন কর্মসূচির ধারাবাহিকতায় নগরীর ৯ ও ১৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, হাবিবুর রহমান কাজল। কর্মসূচিতে নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক সোহেল হাওলাদার ও সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম তাহের এবং ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ও সদস্য সচিব মোঃ সুমন মীর।
 

প্রিন্ট

আরও সংবাদ