খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

ইনসাফ প্রতিষ্ঠার জন্যই নবী-রাসুল ও কিতাব পাঠানো হয়েছে : গোলাম পরওয়ার

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীতে নবী-রাসুলদের আগমন, আসমানি কিতাব ও মিজান বা মানদণ্ড দেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র মানবজাতিকে সুবিচার ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত করা। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নৈতিক শিক্ষা ও আদর্শের পাশাপাশি প্রয়োজন শক্তি ও রাষ্ট্রীয় সক্ষমতাও। 
রোববার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি এড. শাহ আলমের পরিচালনায় আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও খুলনা অঞ্চল জামায়াতের টিম সদস্য মাস্টার শফিকুল আলম, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. শাহ আলম, সাবেক উপ-সচিব স ম আবু তালেব, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহিল গালিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল গফ্ফার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, আইটি ও সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, সার্বিয়ার সেক্রেটারি মাওলানা শেখ অলিউল্লাহ, ড. তহিরুল ইসলাম তোহা প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ