খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু মোকাবিলায় নগর ছাত্রদলে রক্তদান ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

চরম মানবিক বিপর্যয়ে আমরা ঘরে বসে থাকতে পারি না : এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৫ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


“নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, ডেঙ্গু প্রতিরোধ করি” এই স্লোগানকে ধারণ করে খুলনায় ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা মহানগর ছাত্রদল। রোববার বেলা ১১টায় বিএল কলেজ প্রাঙ্গণে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্র“প নির্ণয় ও রক্তদাতা সংগ্রহের এক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সার্বিক নির্দেশনায় মহানগর ছাত্রদল এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, বিগত দুই মাস ধরে খুলনা মহানগর ও জেলায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ আজ আক্রান্ত। খুলনার সরকারি-বেসরকারি কোনো হাসপাতালেই এখন তিল ধারণের জায়গা নেই। মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে সিটের জন্য হাহাকার করছে। এই চরম মানবিক বিপর্যয়ে আমরা ঘরে বসে থাকতে পারি না।
ছাত্রদলের এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ডেঙ্গু হলে প্লাটিলেট কমে যাওয়া রোগীর জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। মহানগর ছাত্রদল খুলনার সাতটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প স্থাপন করে রক্তদাতার তালিকা তৈরি ও ব্লাড ব্যাংক গঠনের যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। আজকের এই মহানুভবতা অনেক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান, ডেঙ্গু মোকাবিলায় মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে কল সেন্টার ও হেলথ সেন্টার খোলা হয়েছে, যেখানে ডক্টরস এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সার্বক্ষণিক সেবা দিচ্ছে। এছাড়া সাবেক সংসদ সদস্য রকিকুল ইসলাম বকুলের ব্যক্তিগত উদ্যোগে একটি বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫০টি অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দল মহানগরীর বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিন দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ভূঁইয়া এমদাদুল হক।
বিএল কলেজ ছাড়াও রোববার একযোগে খুলনা আযমখান সরকারি কমার্স কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, এম এম সিটি কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও হাজী মোহাম্মদ মহসিন কলেজে এই কর্মসূচি পালিত হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্র“প পরীক্ষা ও জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা শেখ সাদী, মুরশিদ কামাল, মুজিবুর রহমান, আরিফুর রহমান আরিফ, হাসান মাহমুদ, হিমি বিশ্বাস, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, সাজ্জাদ হোসেন রিপ্পি, রিফাত ইসলাম, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন জিসান, সাকিব ফরাজী, ইমরান মল্লিক, ফারহান জামান, আলামিন, আবিদ, নাহিদ, সোহেল, ইফতেখার আলম, সজল মৃধা, সাব্বির আহমেদ, রিফাত আহমেদ, রাজিয়া সুলতানা, হামিদুর রহমান, আতিক হাসান, মিনারুল, সৈয়দ বাপ্পি, জাবির, রাকিব হাসান, অলিভি আহমেদ, ফাহিম, সাব্বির ও সিব্বির।
চিকিৎসক মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ হুমায়রা বাবলি, ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডাঃ শেখ আল আমিন, সদস্য সচিব ডাঃ এস এম কামরান হোসেন এবং ডাঃ সুদীপ্ত কুমার পাল। এছাড়াও ছাত্রদল নেতা মাকসুদ হাসান, মেহেদী হাসান রাফাজ, হাসনাইন হুসাইন বিশালসহ বিভিন্ন থানা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ