খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

দ্বীন আলী সভাপতি, বাবলা সম্পাদক

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫২ পি.এম | ৩১ অগাস্ট ২০২৬


সাতক্ষীরা জেলা হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা সোমবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ) এর হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ দ্বীন আলীকে সভাপতি ও ডাঃ আব্দুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যবিশিষ্ট সাতক্ষীরা জেলা হাজী কল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়।
হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে ও সহ সভাপতি শেখ নিজাম উদ্দীনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, প্রফেসর আবু নছর, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, সুলতানপুর বড়বাজার জামে মসজিদের খতিব আব্দুল খালেক, গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ছোট, আশরাফুল করিম ধনী, আফজালুল করিম বিপু, এস এম আলাউদ্দিন সেলিমসহ হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সদস্যবৃন্দ। 
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ দ্বীন আলীকে সভাপতি, ডাঃ আব্দুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা, পৃষ্ঠপোষকসহ ৪০ সদস্যবিশিষ্ট সাতক্ষীরা জেলা হাজী কল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ