খুলনা | মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, চালু হচ্ছে ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’

খবর প্রতিবেদন |
০২:০৩ এ.এম | ০১ সেপ্টেম্বর ২০২৬


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে তিন হাজার টাকা ভাতা পাবেন কর্মচারীরা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত হয়। পরে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ ব্যয় বিবেচনায় মোবাইল ভাতার আওতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এত দিন শুধু পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। নতুন বেতন স্কেলে সব গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পাবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ