খুলনা | মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু রোধে খুবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ০১ সেপ্টেম্বর ২০২৬


মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও আবাসিক হলের আশপাশের ঝোঁপ-ঝাঁড় নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আবাসিক হলসমূহে চলমান মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি ও হলগুলোর সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরও সচেতন থাকার আহŸান জানান উপাচার্য। বিশেষ করে ক্যাম্পাস ও আবাসিক হলের আশপাশে যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
 

প্রিন্ট

আরও সংবাদ