খুলনা | মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩

কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস আজ, উদযাপনে বর্ণিল আয়োজন

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০১ সেপ্টেম্বর ২০২৬


খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে উদ্যাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। দিবসকে ঘিরে ইতোমধ্যে কুয়েট ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন সাজে সেজেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ। 
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এবারের বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্যাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের আইডিএম’র পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী।
সকাল ৯টায় অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ র‌্যালি, স্টল পরিদর্শন, ‘কুয়েটের অর্জন (ঐতিহ্য ও ভবিষ্যৎ)’ বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় আয়োজন। বিকেল ৩টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় পোস্টার/প্রজেক্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। একই সময়ে দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্ত থাকবে। বিকেল ৪টায় শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় বিশ্ববিদ্যলয়, দেশ ও জাতির কল্যাণে  কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন আয়োজন ও কর্মসূচিকে ঘিরে মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিবসটির বর্ণিল আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয় দিবসের দিন কুয়েট ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছে বিশ্বদ্যিালয় প্রশাসন।

প্রিন্ট

আরও সংবাদ