খুলনা | মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩

সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আরিফ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর খুলনা এ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ০১ সেপ্টেম্বর ২০২৬


বৃহত্তর খুলনা এ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার জরুরি সভা অনুষ্ঠিত হয়, গত ৩০ আগস্ট। সভায় নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে শামসুজ্জোহা বাবলুর পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মতিক্রমে বৃহত্তর খুলনা এ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়ার নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। একই সভায় সংগঠনের উদ্যোগে আসন্ন বার্ষিক পিকনিকের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে।
নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক হাওলাদার এবং সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ। কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক গাজী ফয়সাল আহমেদ জুবায়ের, দপ্তর সম্পাদক পার্থ প্রতিম হালদার।
নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বৃহত্তর খুলনার প্রবাসীদের মধ্যে ঐক্য, স¤প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সর্বসম্মতিক্রমে ঘোষিত এই কার্যকরী কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সকলের সহযোগিতায় বৃহত্তর খুলনা এ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া প্রবাসী বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ