খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

আশাশুনির কাদাকাটির বিএনপি নেতা ডাবলুর ইন্তেকাল

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ০১ সেপ্টেম্বর ২০২৬


আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আছাফুর রহমান ডাবলু (৫২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, ডাবলু লিভার ও ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন। এছাড়া কয়েকদিন আগে ফোড়া অপারেশন করার পূর্বে সেখানে ক্যান্সারের জীবাণু দেখা দিয়েছিল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় কাদাকাটি সানাবাড়ি আহলে হাদিস জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বড় মসজিদের ইমাম হাফেজ আব্দুল মালেক। জানাযায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তুহিনুল­াহ তুহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কেসমত হাসান, সাবেক আহবায়ক আব্দুল হাকিম বেগসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ