খুলনা | বুধবার | ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩

হতাহতের খবর পাওয়া যায়নি

খুলনার জেলখানা ঘাটে ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি

নিজস্ব প্রতিবেদক |
০১:১৬ এ.এম | ০২ সেপ্টেম্বর ২০২৬


খুলনার জেলখানা ঘাটে ফেরীর সাথে যাত্রীবাহি ট্রলারের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার আনুমানিক রাত পৌনে ১০টায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। ঘটনার পর পর কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার জেলঘাট এলাকা থেকে একটি যাত্রীবাহি ট্রলার সেনেরবাজার ফেরীঘাটে যাওয়ার সময় আকষ্মিকভাবে ফেরীর সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা প্রায় ৩৫/৩৬ জন যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে কতজন উঠতে পেরেছে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।  

এদিকে ট্রলার ডুবির সংবাদ পেয়ে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি বাহিনী উদ্ধার কাজ শুরু করেন। ট্রলারে দু’টি মোটরসাইকেল, ২/৩টি বাইসাইকেল ছিল। তবে এসব যান উদ্ধার করা হয়েছে কিনা এ ব্যাপারে সঠিকভাবে কেউ বলতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ট্রলারের যাত্রী বয়জ্যেষ্ঠ এক ব্যক্তি গণমাধ্যমে বলেন, তিনি নিজেই একজন যাত্রী এবং তিনি সাঁতার জানেন না। ট্রলার ডুবে যাওয়ার সময় আকষ্মিভাবে তিনি একজন ব্যক্তির পরিহিত কাপড় হাতের কাছে পেয়ে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ট্রলারে ৪০ জনের মতো যাত্রী, দু’টি মোটরসাইকেল ও কয়েকটি বাইসাইকেল ছিলো।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে যাত্রীবাহি ট্রলার ফেরীর সাথে ধাক্কা লেগে আকাশ নামে এক যুবক নদীতে ডুবে যায়। পরে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আকাশ নামে যুবককে মৃত উদ্ধার করনে।

রাত পৌনে একটা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত ছিলো।

প্রিন্ট

আরও সংবাদ