খুলনা | বুধবার | ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩

জিয়াহল চত্বরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল জনসমাবেশ

খুলনাকে শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী গড়ে তোলার নতুন অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ০২ সেপ্টেম্বর ২০২৬


খুলনাকে ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী হিসেবে গড়ে তোলার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে বিশে^র অন্যতম সেরা জাতিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই। 
মঙ্গলবার  বিকেলে নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীতের সমৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, খুলনা একসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান সমৃদ্ধ শিল্পনগরী ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এখানকার শিল্পকারখানাগুলো বন্ধ করে দিয়ে স্থানীয় অর্থনীতিকে পঙ্গু বানিয়েছিল। বর্তমান সরকার খুলনাকে পুনরায় আধুনিক শিল্প, অর্থনৈতিক কেন্দ্র ও শিক্ষা নগরীতে পরিণত করতে নানা সমন্বিত মহাপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। তরুণ সমাজকে রক্ষার তাগিদ দিয়ে মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উলে­খ করে মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। খুলনা নগরীতে কোনো}} ২ পাতার ০ কলাম
মাদক কারবারি বা তাদের সহযোগীদের জায়গা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশজুড়ে এখনো একটি বিশেষ চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উলে­খ করে শিক্ষামন্ত্রী বলেন, চক্রান্তকারীদের মনে রাখতে হবে যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যসিস্টমুক্ত বাংলার মাটিতে আর কখনোই ফ্যাসিবাদের পুনর্বাসন বা জায়গা হবে না; দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু। 
বিশাল সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এছাড়াও মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন। 
এদিকে দুপুর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মহানগরী ও জেলা বিএনপি’র আওতাধীন প্রতিটি ওয়ার্ড, থানা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা নিজস্ব ব্যানার ও মিছিল সহকারে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। অতিথিবৃন্দ আসার আগেই জিয়াহল চত্বর জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশের শুরুতে জাসাস নেতৃবৃন্দের কণ্ঠে কালজয়ী জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং পরবর্তীতে অতিথিবৃন্দ আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা করেন। বেরী আবহাওয়ার কারনে পূর্ব নির্ধারিত শোভাযাত্রা কর্মসূচি বাতিল করা হয়। এর আগে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় প্রধান কার্যালয়, সকল থানা, উপজেলা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন  করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ