খুলনা | বুধবার | ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩

মহানগরী এফডিইবির সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভায় মাহফুজুর

সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে মহানবী (সাঃ)-এর নীতি ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ০২ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নগর আমীর ও মহানগরীর এফডিইবির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর নীতি ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে কোনো দল বা সরকার জালিম হতে পারবে না, ফ্যাসিস্ট হতে পারবে না ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না।’ তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারে মহানবী (সাঃ)-এর নীতি ও আদর্শ বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে মহানবী (সাঃ)-এর নীতি ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘কুরআনে আল্লাহ নিজেই মানব-রচিত সব আদর্শের বিপরীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। একমাত্র রাসূলে করীম (সাঃ)-এর নীতি ও আদর্শকে জীবন ও রাষ্ট্রব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। মহানবী (সাঃ)-এর নীতি ও আদর্শ শুধু জীবনভর শুনে গেলেই এর সুফল পাওয়া যাবে না। সুফল পেতে হলে মহানবী (সাঃ)-এর নীতি ও আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। 
তিনি বলেন, মহানবী (সাঃ)-এর জীবন মুসলিম উম্মাহর জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। সোমবার রাতে নগরীর খালিশপুরস্থ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরী শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও সিরাত গ্রন্থ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও সিরাত গ্রন্থ উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিইবি মহানগরী সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও এফডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, বিজেএমসি’র (অবঃ) ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোল্লা আলমগীর, মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ, মহানগরী এফডিইবির উপদেষ্টা আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আল আমিন আকাশ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ কুরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী আরিফুল ইসলাম। নাতে রসূল (সাঃ) পরিবেশন করেন প্রেরণা সাহিত্য সংস্কৃতিক সংসদ খুলনার শিল্পী মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেডিএ ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী মাহমুদ হাসান, প্রকৌশলী সাব্বির হোসেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রকৌশলী আলাউদ্দিন, প্রকৌশলী আবুল কালাম, প্রকৌশলী বোরহান উদ্দিন, প্রকৌশলী শাহীন আলম, প্রকৌশলী নাইমুর রহমান আশা, প্রকৌশলী সেলিম রেজা, প্রকৌশলী হাবিবুল্লাহ, প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকৌশলী ইমরান হুসাইন, প্রকৌশলী হোসেন আলী, প্রকৌশলী হুসাইন আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত প্রকৌশলীদের মাঝে সিরাত গ্রন্থ উপহার প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনের বিভিন্ন দিক, তাঁর উত্তম চরিত্র, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও আদর্শিক নেতৃত্বের বিষয় তুলে ধরা হয়। 
মহানগরী আমীর আরও বলেন, ‘রাসূলে করীম (সাঃ)-এর সামগ্রিক জীবনের প্রতিটি দিক ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বক্ষেত্রে অনুসরণ করার মধ্য দিয়েই সিরাতুন্নবী (সাঃ)-এর প্রতি প্রকৃত ভালোবাসার পরিচয় পাওয়া যায়।’ তিনি বলেন, ‘কুরআনে আল্লাহ নিজেই মানব-রচিত সব আদর্শের বিপরীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। একমাত্র রাসূলে করীম (সাঃ)-এর নীতি ও আদর্শকে জীবন ও রাষ্ট্রব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে রাসূল (সাঃ)-এর সীরাত অধ্যয়ন ও তাঁর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের আহŸান জানানো হয়। তিনি জ্ঞানচর্চা, উত্তম চরিত্র গঠন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ ও পথনির্দেশনা। তাঁর সিরাত অধ্যয়ন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর শিক্ষা অনুসরণ করার মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

প্রিন্ট

আরও সংবাদ