খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩

চিতলমারীতে বাংলা কিউআর কোড ক্যাম্পেইন

চিতলমারী প্রতিনিধি |
০৩:৪৯ পি.এম | ০২ সেপ্টেম্বর ২০২৬


‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ বাংলা কিউআর এবং ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল প্রধান শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু ও সোনালী ব্যাংক পিএলসি চিতলমারী শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি চিতলমারী শাখার ব্যবস্থাপক দেব প্রসাদ রায়, ইসলামী ব্যাংক পিএলসি চিতলমারী উপ শাখা ব্যবস্থাপক মির্জা মোহাম্মদ শহীদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি চিতলমারী উপ শাখা ব্যবস্থাপক সাদিক হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান ও ব্যবসায়ী সাইফুল ইসলাম কচি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়। অগ্রণী ব্যাংক পিএলসি চিতলমারী ও দেপাড়া শাখার আয়োজনে উপজেলার ১০টি ব্যাংক এ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করে। 

প্রিন্ট

আরও সংবাদ