খুলনা | বৃহস্পতিবার | ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

খবর বিজ্ঞপ্তি |
১২:৪০ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


থানা পর্যায়ের ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনীতে পুরস্কার বিতরণ করা হয় বুধবার বিকেলে নগরীর বসুপাড়াস্থ ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সদর থনা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। কেসিসি থেকে নগরীর একুশটি মাঠ খেলাধুলার উপযোগী করার জন্য চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজ সম্পন্ন হলে ক্রীড়াক্ষেত্রে খুলনাঞ্চলের অতীত ঐতিহ্য ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইমরুল কায়েস। সদর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মমিন, রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া রহমান, সদর থানা একাডেমিক সুপারভাইজার সালেহা সুলতানাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসক থানা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ