খুলনা | বৃহস্পতিবার | ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩

৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বালক হ্যান্ডবলে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪১ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলায় খুলনা খ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা বালক হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে তারা খুলনা পাবলিক কলেজ কে ৬-৩ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
দিনব্যাপী এ আয়োজনে বালিকা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার বালিকা দল। কাবাডি বালক ও বালিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ছেলেদের কাবাডিতে রানার্স আপ হয়েছে খুলনা পাবলিক কলেজ। মেয়েদের কাবাডিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা। 
খেলার উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার অধ্যক্ষ ক্যাপ্টেন এম শফিকুল আলম। উপস্থিত ছিলেন নেভি এঙ্করেজ স্কুল এন্ড কলেজ খুলনার অধ্যক্ষ কমান্ডার মাহবুব ই জামান, পাবলিক কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ। আজ সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ