খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সদস্য রফিকুলের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সাবেক সদস্য ডালমিল বসিরহাট লেনের বাসিন্দা সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম টিটু (৪৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভোর রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। আসরবার নগরীর ময়লাপোতাস্থ বায়তুল আমান জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  
রফিকুল ইসলাম টিটুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ, রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি। বিবৃতিদাতারা হলেন সংগঠণের সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সাবেক সভাপতি মোঃ সালাহউদ্দিন, শেখ রেজানুল ইসলাম, তরিকুল ইসলাম, এস এম আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, মোঃ মামুনুর রহমান, তালুকদার মোঃ হেলালুজ্জামান, শেখ আব্দুল হালিম, শাহ জাফর মাহমুদ মেহেতা, সাচ্ছুদুল আলম লাবলু, মোহাম্মদ ডাবলু, মোঃ কামরুল ইসলাম, মনিরুজ্জামান জামান, এস এম তামজিদ হোসেন সৌরভ, শেখ আইনুল ইসলাম, মোঃ জাকির হোসেন বাবলু, জি এম ইছাকরিম মণ্টু প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ