খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

সোনাডাঙ্গা থানা জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৫ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে সোনাডাঙ্গা থানা জামায়াতের উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মশার লার্ভা নিধন এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে গতকাল বুধবার সকালে ২৫নং ওয়ার্ডে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ জাহিদুর রহমান নাঈম, খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম, ২০নং ওয়ার্ড জামায়াতের আমীর ডা. আবুল খায়ের, ১৯নং ওয়ার্ড জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ নাইমুর রহমান, ২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী হারুন অর রশিদ, সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারি মোঃ রুস্তম আলী, ২৫নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি গোলাম রাব্বি, জামায়াত নেতা মোঃ খাইরুল ইসলাম, শেখ জসিম, মীর খাইরুল, মনিরুল ইসলাম, হাবিবুল ইসলাম ও ডাক্তার আলমগীর প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ