খুলনা | বৃহস্পতিবার | ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩

নগরীতে আমরা খুলনাবাসীর মানববন্ধন

আহছানউল্লাহ কলেজকে সরকারিকরণের দাবি জানান কেডিএ’র চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


নগরীর আহছানউল্লাহ কলেজকে সরকারিকরণের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় গতকাল বুধবার সকাল দশটায় কলেজ সংলগ্ন কেডিএ এভিনিউ সড়কে। ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ সিরাজ উদ্দিন সেন্টুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
দীর্ঘ  ৩০ বছর হলেও কলেজটি সরকারিকরন না হওয়ায় তীব্র ক্ষোভ করেন বক্তারা। আগামী জাতীয় বাজেটের পূর্বেই আহছানউল্লাহ কলেজকে সরকারিকরণের দাবি জানিয়ে বক্তারা বলেন, পাক-ভারত উপমহাদেশের শিক্ষা বিভাগের প্রথম বাঙালি সহকারী পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রাখা মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত খানবাহাদুর আহছানউল্লাহ ওয়ার্সী (রহঃ)-এর পবিত্র নামকে স্মরণীয় রাখতে খুলনার মানুষের কাজ প্রাণের দাবিতে পরিণত হয়েছে। কলেজটি সরকারিকরণের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।
বক্তৃতা করেন সিপিবি নেতা মোঃ মিজানুর রহমান বাবু, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণী প্রেমী এস এম সোহরাব হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সুর ঝংকার সাধারণ সম্পাদক জি এম মইন উদ্দিন, নাগরিক নেতা আব্দুল হালিম, বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতা অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারী জাহান মন্জু, আঃ রাজ্জাক, সৈয়দ বদিউজ্জামান বদু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, লিটন মিত্র, মোঃ মনিরুজ্জামান মিলন, আরিফা আশরাফি চুমকি, সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান চৌধুরী মিতুল, মোঃ ইকবাল কবির জিন্দেগী, মোঃ সাকিব আফতাব সুজন, নাইমুল আলম রাজা, ইসমত আরা কাকন, সোনাডাঙ্গা শাখার অভি ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রী, অবিভাবক। 

প্রিন্ট

আরও সংবাদ