খুলনা | বৃহস্পতিবার | ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বাসযোগ্য সবুজ পরিবেশ গড়ে তুলতে আসার আহবান

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৩ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সে কারণেই পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণের কর্মসূচি হাতে নিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং একটি বাসযোগ্য সবুজ পরিবেশ গড়ে তুলতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহŸান জানান। প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি নিজ উদ্যোগে বাড়ির আশপাশে ও ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করার অনুরোধ জানান।
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি সাধারণত দেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং নির্বিচারে গাছ কাটা রোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহŸান জানিয়ে থাকেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামিম কবির, বিএনপি নেতা খন্দকার ফারুক হোসেন, রুহুল মোমিন লিটন, আবদুল মান্নান মিস্ত্রি, জি এম হারুন অর রশীদ, জি এম রাসেল, আয়ুব মোল্লা আশিক, মাসুম বিল্লাহ, শহিদুল ওহিদুল ইসলাম, বাদল শফিক জব্বার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ